স্টাফ রিপোর্টার,মোহাম্মদ চানমিয়া শিকদার:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিশেষ আইনের আওতায় বিআরটিএ অনুদান প্রদান অনুষ্ঠান ৫/৩/২৬ (বৃহস্পতিবার) গোপালগঞ্জ জেলা প্রশাসকের হলরুমে অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের চেতনা টিভি অনলাইন নিউজ পোর্টাল সরাসরি উপস্থিত থেকে সকল তথ্য উপাত্ত কাভার করেন। জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা যায়, সড়ক পরিবহন আইনের আওতায় কোনো যাত্রী সড়ক দুর্ঘটনায় নিহত হলে নিহত পরিবারের হাতে ৫ লাখ টাকা এবং আহত পরিবারের হাতে ২ লাখ টাকা অনুদান প্রদান করা হয়। তবে আহত এবং নিহত পরিবারকে অনুদান গ্রহণের জন্য সরকারি নির্দিষ্ট নিয়ম মেনে আবেদন করতে হয় বলে রোড ট্রান্সপোর্ট অথরিটির কর্মকর্তা জানান।অনুদান অনুষ্ঠানে সরাসরি উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা প্রশাসক জনাব আরিফুজ্জামান, জেলা রোড ট্রান্সপোর্ট অথরিটির কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, এবং সরকারি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ।অনুদান প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জেলা প্রশাসক জনাব আরিফুজ্জামান জানান, সরকারি নিয়ম ও নীতিমালা মেনে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারদের অনুদান প্রদান করা হয়েছে। তিনি এটিকে সরকারের একটি গুরুত্বপূর্ণ এবং সফল উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।নিহত পরিবারের হাতে ৫ লাখ এবং আহত পরিবারের হাতে ২ লাখ টাকার চেক তুলে দেওয়া হয়। পরে জেলা প্রশাসক অনুদানপ্রাপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে বিশেষ সাক্ষাৎ করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার প্রত্যাশা ব্যক্ত করেন।