ফুলবাড়ীয়া উপজেলার দেওখোলা ইউনিয়নের পশ্চিম কালীবাজাইল এলাকায় ব্র্যাকের কার্যক্রম পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান-এর কন্যা, ব্যারিস্টার জাইমা রহমান।তিনি পশ্চিম কালীবাজাইল গ্রামের মোতালেব ড্রাইভারের বাড়িতে আয়োজিত ব্র্যাক-এর আল্ট্রা-পুওর গ্রাজুয়েশন (TUP) প্রোগ্রামের উঠান বৈঠকে অংশ নেন।বৈঠকে তিনি একজন প্রতিবন্ধীসহ পাঁচ সদস্যের একটি দলের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাদের জীবনমান উন্নয়নের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন। উপস্থিত ছিলেন তামারা হাসান আবেদতামারা হাসান আবেদসহ ব্র্যাকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।ব্র্যাকের আল্ট্রা-পুওর গ্রাজুয়েশন (TUP) প্রোগ্রাম চরম দরিদ্র পরিবার, বিশেষ করে নারীদের, ২৪ মাসব্যাপী নিবিড় সহায়তার মাধ্যমে দারিদ্র্যসীমার ওপরে তুলে আনতে কাজ করছে। প্রোগ্রামের আওতায় সম্পদ স্থানান্তর (যেমন: গরু, ছাগল, হাঁস-মুরগি বা ক্ষুদ্র ব্যবসার সরঞ্জাম), দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, স্বাস্থ্যসেবা সহায়তা এবং সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা হয়, যা উপকারভোগীদের আত্মনির্ভরশীল করে তোলে।এ জাতীয় আন্তর্জাতিকভাবে স্বীকৃত মডেল ইতোমধ্যে দারিদ্র্য বিমোচনে কার্যকর ভূমিকা রেখেছে। স্থানীয়রা মনে করেন, মাঠপর্যায়ের এই ধরনের পরিদর্শন দারিদ্র্য বিমোচন কার্যক্রমকে আরও ফলপ্রসূ করবে।