ঈমাম হোসেন শরীফ.
কুমিল্লার চৌদ্দগ্রামে কালিকাপুর মানব কল্যাণ সংস্থার উদ্যোগে বেদে সম্প্রদায়ের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার বাতিসা ইউনিয়নের কালিকাপুর গ্রামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিকাপুরের কৃতি সন্তান ও বিশিষ্ট সমাজসেবক আব্দুল কুদ্দুস।দক্ষিণ কালিকাপুর আল-আকসা জামে মসজিদের কোষাধ্যক্ষ রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ শাহানুর মিয়া, কালিকাপুর মানব কল্যাণ সংস্থার প্রধান পরিচালক মকবুল হোসেন, সাধারণ সম্পাদক সাদিক হোসেন এবং সহ-সাধারণ সম্পাদক মো. হাসান।এ সময় মানব কল্যাণ সংস্থার সদস্য মো. সালাউদ্দিন, দ্বীন মোহাম্মদ, আমির হোসেন, মোহাম্মদ বাবু, আম্নিকা বেগম, আলী করিম, আবুল খায়ের, এরশাদ মিয়া, কাউসার আহাম্মদ ও রাকিব হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো প্রত্যেকের নৈতিক দায়িত্ব। বিশেষ করে বেদে সম্প্রদায়ের অনেক পরিবার বর্তমানে কর্মহীন ও আর্থিকভাবে অসচ্ছল অবস্থায় দিন কাটাচ্ছেন। তাদের সহযোগিতায় এমন উদ্যোগ মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে।মানব কল্যাণ সংস্থার প্রধান পরিচালক মকবুল হোসেন বলেন, “আমাদের এলাকায় অনেক বেদে সম্প্রদায়ের মানুষ আছেন, যারা বর্তমানে কোনো প্রকার কাজকর্ম করতে পারছেন না। তাদের কথা বিবেচনা করে আমরা যুবসমাজের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করেছি। ইনশাআল্লাহ, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে তাদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হবে।”অনুষ্ঠান শেষে বেদে সম্প্রদায়ের অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।