কুষ্টিয়ায় র‍্যাবের অভিযানে ট্যাপেন্টাসহ আটক ২

মোঃমিজান,স্টাফ রিপোর্টার.

কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার বড়গাংদিয়া ঈদগাহ মোড় সংলগ্ন আফির দরবার শরীফের পাশ থেকে অভিযান চালিয়ে দুইজনকে আটক করেছে র‍্যাব। তাদের মধ্যে একজন মোটরসাইকেল আরোহী ছিলেন।ঘটনাসূত্রে জানা যায়, আটক ব্যক্তিদের মধ্যে মোঃ জাব্বার হোসেন (৩০), পিতা: মোঃ মোশারফ বিশ্বাস, গ্রাম: মোসলেমপুর, উপজেলা: দৌলতপুর, জেলা: কুষ্টিয়া—তাকে ট্যাপেন্টাসহ আটক করা হয়।আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোঃ জাব্বার হোসেন জানান, মোটরসাইকেল আরোহী একই গ্রামের বাসিন্দা শিহাব উদ্দিন মাদক সংক্রান্ত বিষয়ে কিছুই জানতেন না। তিনি বলেন, একই গ্রামের হওয়ায় শিহাব উদ্দিনের কাছে সাহায্য চেয়েছিলেন। জাব্বার স্বীকার করেন, তার কাছেই ট্যাপেন্টা ছিল এবং এ বিষয়ে শিহাব উদ্দিনের কোনো সংশ্লিষ্টতা নেই।এ প্রেক্ষিতে মোটরসাইকেল আরোহী শিহাব উদ্দিনকে তার মোটরসাইকেলসহ ছেড়ে দেওয়া হয়।মোঃ জাব্বার হোসেন দাবি করেন, তিনি নিয়মিত মাদক ব্যবসার সঙ্গে জড়িত নন। তাকে এক হাজার টাকার বিনিময়ে ট্যাপেন্টা এনে নির্দিষ্ট একজনের কাছে পৌঁছে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে কার কাছ থেকে মাদক সংগ্রহ করেছেন বা কার কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল—সে বিষয়ে তিনি কোনো তথ্য জানাননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *