সরাইলে পুলিশের বিশেষ অভিযানে যুবলীগ কর্মীসহ ৬ জন গ্রেপ্তার।

   মুক্তিযুদ্ধের চেতনা টিভি  জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া ========================

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পুলিশের বিশেষ অভিযানে একাধিক মামলার আসামি ও পরোয়ানাভুক্তসহ ৬ জনকে গ্রেফতার করে। মঙ্গলবার (৯ জুন) সরাইল থানা পুলিশের অভিযানে তাদের বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করেন।
পুলিশ জানায়, গ্রেফতারদের মধ্যে সরাইল সদর ইউনিয়ন যুবলীগ কর্মী জাহাঙ্গীর (৪০) রয়েছেন। তিনি সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলার আসামি। এছাড়া আদালতের পরোয়ানাভুক্ত ৩ জন এবং ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় প্রাথমিক তথ্যের ভিত্তিতে আরও ২ জনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন, রাজিব (৩০), আকরাম মিয়া (২৪), মনির হোসেনসহ আরও কয়েকজন। তাদের বিরুদ্ধে চুরি, মারামারি, যৌতুক, নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন ধারায় মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সরাইল থানা পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
গ্রেফতারদের সংশ্লিষ্ট মামলায় আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *