শিবালয়ে শিক্ষার্থীদের মাঝে মাদকবিরোধী সচেতনতামূলক খাতা বিতরণ

মুক্তিযুদ্ধের চেতনা টিভি।
মানিকগঞ্জ জেলা প্রতিনিধি :
বীর মুক্তিযোদ্ধা মোঃ আজহার হোসেন।

মাদকাসক্তির ভয়াবহতা সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করে তুলতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, মানিকগঞ্জ বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (৯ জুন ২০২৬) শিবালয় উপজেলার তেওতা একাডেমিতে শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে মাদকের ক্ষতিকর প্রভাব, সামাজিক ও পারিবারিক জীবনে এর নেতিবাচক প্রভাব এবং মাদকমুক্ত সমাজ গঠনে তরুণ প্রজন্মের ভূমিকা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে মাদকের ক্ষতিকর দিক সম্বলিত সচেতনতামূলক খাতা বিতরণ করা হয়। খাতাগুলোর মাধ্যমে শিক্ষার্থীরা মাদক সম্পর্কে প্রয়োজনীয় তথ্য জানতে পারবে এবং মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধিতে উদ্বুদ্ধ হবে বলে আশা প্রকাশ করা হয়।
বক্তারা বলেন, মাদকমুক্ত ভবিষ্যৎ গড়তে শিক্ষার্থীদের সচেতনতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত এ ধরনের কার্যক্রম পরিচালনার মাধ্যমে শিক্ষার্থীদের মাদকের ভয়াবহতা সম্পর্কে অবহিত করা প্রয়োজন।
অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *