নওগাঁর আত্রাইয়ে আব্দুল আলিম হজ্জ গ্রুপের প্রশিক্ষণ কর্মশালা

কমল হোসেন, আত্রাই প্রতিনিধি:

আত্রাইয়ে আব্দুল আলিম হজ্জ গ্রুপের আয়োজনে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব্যবস্থাপনায় ছিলেন মাসুম এয়ার ট্রাভেলস।এ উপলক্ষে শনিবার( ১১ এপ্রিল) স্থানীয় ছাইমা প্লাজায় মাওলানা মুজাহিদ খানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন আলহাজ্ব মাওলানা আমিনুল ইসলাম।অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আলহাজ্ব সহযোগী অধ্যাপক (অবঃ) এ এফ এম মনসুর রহমান, হাফেজ মাওলানা আব্দুল আলিম, মাওলানা মুফতি ইসমাইল হোসেন, মাওলানা আক্তারুজ্জামান, হাফেজ আরিফুল ইসলাম, মোঃ সিরাজুল ইসলাম প্রমুখ। সঞ্চালনায় ছিলেন হাফেজ মাওলানা আব্দুল আলিম। এবারে এ গ্রুপের উদ্যোগে ২৪ জন হজ্জে যাচ্ছেন। এই ২৪ জনকে আব্দুল আলিম হজ্জ গ্রুপের পক্ষ থেকে ট্রাভেলের জন্য একটি করে ট্রলি ও ব্যাগ প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *