ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিশ্বরোড এলাকায় ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ অভিযান

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি.

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিশ্বরোড এলাকায় এক ফিলিং স্টেশনকে ঘিরে দীর্ঘদিনের অনিয়মের অভিযোগ অবশেষে সত্য প্রমাণিত হয়েছে ভ্রাম্যমাণ অভিযানে। বুধবার (০৮ এপ্রিল ২০২৬) সকাল ১০ টার দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয় গোপন তথ্যের ভিত্তিতে মেসার্স ভূইয়া ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করে।অভিযান চলাকালে দেখা যায়, প্রতিষ্ঠানটি নিয়মবহির্ভূতভাবে খোলা তেল বিক্রি করে আসছিল। প্রাথমিক তদন্তেই অভিযোগের সত্যতা মেলে এবং স্টেশনটির মালিক আমজাদ মিয়া বিষয়টি স্বীকার করে নেন। তিনি ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার প্রতিশ্রুতি দেন।এ ঘটনায় প্রতিষ্ঠানটিকে সতর্কতামূলক ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কঠোরভাবে সতর্ক করে জানায়, ভবিষ্যতে একই ধরনের অপরাধ পুনরায় সংঘটিত হলে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।অভিযানটি পরিচালনা করেন অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী। তিনি জানান, ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *