বেতিলা মিতরা ইউনিয়নে বার্তা গ্রামে পাওয়া গেল রিক্সা চালক জোসন আলীর মরদেহ

বীর মুক্তিযোদ্ধা মোঃআজহার হোসেন.

মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা-মিতরা ইউনিয়নের বার্তা এলাকায় রাস্তার পাশ থেকে জোসন আলী (জুসন আলী) নামে এক রিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার (৭ এপ্রিল ২০২৬) দুপুরে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে মানিকগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইকরাম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে তদন্ত চলছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।নিহতের স্বজনদের বরাতে জানা যায়, জোসন আলী প্রতিদিনের মতো সোমবার রাতে ব্যাটারিচালিত রিকশা নিয়ে বের হন। রাত আনুমানিক ১টার দিকে তিনি রিকশা বন্ধ করে বাড়ি ফেরেন। পরে কে বা কারা ফোন করে তাকে আবার বাইরে ডেকে নেয়। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন।নিহতের বাড়ি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের চর হিজলি কলির মোড় এলাকায়। তিনি একজন দরিদ্র রিকশাচালক ছিলেন।নিহতের মেজ ভাই, বিল্টু এবং তার মেয়ে লিমা কান্না জড়িত কণ্ঠে বলেন, “তিনি খুবই সরল মানুষ ছিলেন। প্রতিদিন রাতেই রিকশা চালাতেন। কে বা কারা ফোন করে ডেকে নিয়ে তাকে হত্যা করেছে।”মঙ্গলবার বিকেল ৩টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পরিবারের সদস্যরা পুলিশকে সঙ্গে নিয়ে মরদেহটি শনাক্ত করেন।এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ বিরাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *