কমল হোসেন,আত্রাই প্রতিনিধি:
নওগাঁর আত্রাইয়ে পাশাপাশি জনবহুল দুটি রাস্তার মাঝখানে দীর্ঘদিন যাবত পল্লীবিদ্যুতের দুটি খুঁটি থাকার কারনে যানবাহন চলাচলে দরুণ বিঘ্ন ঘটছে। এছাড়াও যাতায়াতের ক্ষেত্রে জনসাধারণ দুর্ভোগের শিকার হচ্ছে। প্রায় সময় দুর্ঘটনাও ঘটছে।সরেজমিন গিয়ে দখো গেছে, আত্রাই উপজেলার শাহাগোলা ইউনিয়নের ভবানীপুর বাজারের ভিতরের দুটি ব্যস্ততম রাস্তার একদম মাঝখানে পল্লীবিদ্যুতের দুটি খঁুটি রয়েছে। এ কারনে বিভিন্ন ধরনের যানবাহন ঠিকমতো চলাচল করতে পারেনা। খুঁটির সঙ্গে ধাক্কা লেগে অনেক সময় বিভিন্ন ধরনের দুর্ঘটনাও ঘটে থাকে। ভবানীপুর বাজার বণিক সমিতির সভাপতি মোঃ আরিফুজ্জামান লেবু, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন ও স্থানীয় সমাজ সেবক মোঃ মুনজুরুল হক বলেন, ‘ প্রায় ২০/২৫ বছর যাবত এই সমস্যাটি রয়েছে। ভবানীপুর বাজারটি একটি বড় বাজার। অসংখ্য মানুষ ও যানবাহন সব সময় এই রাস্তা দিয়ে যাতায়াত করে। রাস্তার মাঝখানে বিদ্যুতের খঁুটি থাকার কারনে প্রায় সময় দুর্ঘটনা ঘটে। রাস্তার মাঝখান থেকে খঁুটি দুটি জরুরি ভিত্তিতে সরানো দরকার।’ এ ব্যাপারে আত্রাই পল্লী বিদ্যুত সমিতির ডিজিএম মোঃ জসিম উদ্দিন বলেন, ‘এটার জন্য আমি দায়ী না। এ বিষয়ে আমি কিছু জানিনা। রাস্তা যখন হয়েছে তখনকার এ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ও কন্ট্রাক্টার দায়ী। আমাদের কোনো ফল্ট আছে কিনা আমাদের লোক গিয়ে দেখবে।’ এজিএম রাজু হাসান বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে বিষয়টি দেখবো।’