ব্রাহ্মণবাড়িয়ায় নতুন ডিসি হিসেবে আবু সাঈদের পদায়ন

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি.

ব্রাহ্মণবাড়িয়া জেলার জেলা প্রশাসক (ডিসি) পদে নতুনভাবে দায়িত্ব পেয়েছেন মোঃ আবু সাঈদ। তিনি এর আগে সরকারি প্রিন্টিং প্রেসে উপ-পরিচালক (উপসচিব) হিসেবে কর্মরত ছিলেন।রোববার (২৯ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়। প্রজ্ঞাপনটিতে মন্ত্রণালয়ের উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষর করেন।প্রজ্ঞাপন অনুযায়ী, বর্তমান জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।একই আদেশে দেশের আরও ১০টি জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। জেলাগুলোর মধ্যে রয়েছে রাজশাহী, চুয়াডাঙ্গা, খুলনা, মাদারীপুর, চাঁদপুর, হবিগঞ্জ, নরসিংদী, মেহেরপুর, লালমনিরহাট ও বান্দরবান।সরকারি বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে দায়িত্ব পালন করা উপসচিব পর্যায়ের কর্মকর্তাদের এসব জেলায় জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে।জনস্বার্থে জারি করা এ আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *