চাঁপাইনবাবগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:মো:নুরুজ্জামান.

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে।মঙ্গলবার (২৬ মার্চ) ভোর ৬:০০ টায় শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান। এসময় তিনি বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেন।এ সময় উপস্থিত ছিলেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, পুলিশ বিভাগের সদস্যবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।স্বাধীনতার জন্য আত্মত্যাগকারী বীর শহীদদের স্মরণে এ ধরনের কর্মসূচি নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে বলে মনে করেন উপস্থিত বক্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *