সাবেক যুদ্ধকালীন কমান্ডার,বীর মুক্তিযোদ্ধা মোঃ ফজলুল হক,আর নেই

মানিকগঞ্জ প্রতিনিধি,বীর মুক্তিযোদ্ধা মোঃ আজহার হোসেন.

বীর মুক্তিযোদ্ধা মোঃফজলুল হক ছিলেন যুদ্ধকালীন সময়ে সিংগাইর থানা কমান্ডার, মানিকগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি। তিনি ১৯শে মার্চ ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আনুমানিক রাত সাড়ে দশটায় ইন্তেকাল করেন । ( ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।বীর মুক্তিযোদ্ধার ফজলুল হকের গ্রামের বাড়ি:গাজিন্দা,ডাকঘর : ধল্লা,উপজেলা : সিংগাইর,জেলা : মানিকগঞ্জ।মৃত কালে তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন।২০শে মার্চ ২০২৬ইং রোজ শুক্রবার বাদ জুম্মা ধল্লা ইউনিয়ন কাউন্সিল উচ্চ বিদ্যালয় মাঠে বীর মুক্তিযোদ্ধা ফজলুল হকের রাষ্ট্রীয় মর্যাদা ও জানাজা অনুষ্ঠিত হয়।রাষ্ট্রীয় মর্যাদায় অংশগ্রহণ করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খায়রুন নাহার (পপি), এবং সিংগাইর থানার ভারপ্রাপ্ত অফিসার মোঃ মাজহারুল ইসলাম।জানাজায় উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ মানিকগঞ্জ জেলা ইউনিটের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান,বীর মুক্তিযোদ্ধা মুফতেজুর রহমান বিবেক, বীর মুক্তিযোদ্ধা শেখ রেজাউল করিম, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম মাস্টার, বীর মুক্তিযোদ্ধা মোঃ খলিলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোঃ এমদাদ হোসেন এবং জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ‌ এবং পরিবারের সদস্যগণ ।জানাজা শেষে বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক খানকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুল হক খান এর মৃত্যুতে গভীরভাবে শোকাহত বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ মানিকগঞ্জ জেলা শাখা, সেই সাথে তাহার বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন মানিকগঞ্জ জেলা বিএনপিসহ সর্বস্তরের জনগণ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *