জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া.
আখাউড়া পৌরশহরে খড়মপুর বান্নিঘাটে (তিতাস নদীর ত্রি-মোহনায়) সনাতন ধর্মাবলম্বীরা নিয়মমোতাবেক অনুসারে এ স্নান করেছে। যা তাদের কাছে মনে হয় পূণ্যস্নান। তিথি অনুযারী ১৭ তারিখ থেকে ১৮তারিখ সকাল ৮,৩০ মিনিট পর্যন্ত লগ্ন। তাই এবার সকাল সকাল স্নান শেষ হয়েছে। আখাউড়া উপজেলা ও পাশ্ববর্তী উপজেলা এলাকা থেকে সনাতনীরা স্নান করতে ভীড় জমাচ্ছেন ভক্তরা।আখাউড়া আমোদাবাদ বাসিন্দা উমা রায় বলেন,এই স্নানের মধ্য দিয়ে অতীতের সকল পাপ মোচনীয় হয় বলে ছোট কাল থেকে শুনে আসছি তাই সেই বিশ্বাসে আমিও আমার বোন আাশা সাহা সহ বান্নিঘাটে পূণ্যস্নান করেছি আর সৃষ্টিকর্তা যেন সকলের মঙ্গল রাখেন সেই প্রার্থনা করা হয়েছে। আশা সাহা বলেন, সেই বহু বছর যাবত যা দেখে আসছি আজও সেই অবস্থায় আছে বান্নিঘাট কোনো ধরনের উন্নয়নের ছোঁয়া আজও নেই। বান্নিঘাটে পূণ্যস্নানে আমাদের নারীদের জন্য অন্তত সুব্যবস্থা ভালোভাবে রাখার প্রয়োজন। অনেক মহিলারা পুরুষের উপস্থিতি বেশির জন্য জলে নেমে স্নান করতে অনেক অনেক সংকোচ বোধ করছে বিধায় বান্নিঘাটে পূণ্যস্নানে ঘাটের ব্যবস্থা হলে আরো ভালো হয়। এ বিষয়ে প্রশাসনের প্রতি সুদৃষ্টি কামনা করছেন যেনো আগামী বছরের মধ্যে ঘাটের ব্যবস্থা হলে আমাদের মত নারীদের অনেক উপকার হবে এ বান্নিঘাটে পূণ্যস্নানে জলে নেমে স্নান করতে।