কক্সবাজার জেলা প্রতিনিধিঃ
কক্সবাজার জেলা সহ সারা বিশ্ববাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, কক্সবাজার জেলা শাখার সিনিয়র সহসভাপতি এবং মুক্তিযুদ্ধের চেতনা টিভির কক্সবাজার জেলা প্রতিনিধি মুবিনুল হুদা চৌধুরী সোহাইল।শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ইরানের ওপর হামলার অভিযোগে ইসরায়েলের ইহুদিদের প্রতি নিন্দা ও তীব্র প্রতিবাদ জানানো হচ্ছে। দেশের সংকটাপন্ন সময়েও দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আবার ধারাবাহিকভাবে এ বছরও ফিরে এসেছে পবিত্র ঈদুল ফিতর।তিনি আরও বলেন, ঈদুল ফিতরকে সামনে রেখে সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে গড়ে উঠুক আনন্দ, সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। ঈদ সাম্য, মৈত্রী ও ভ্রাতৃত্বের বন্ধনে সবাইকে আবদ্ধ করে। বর্তমান পরিস্থিতিতে সামাজিক দায়িত্ব পালনের মাধ্যমে একটি সুন্দর সমাজ গড়ে তুলতে সবাইকে একত্রিত হয়ে কাজ করতে হবে, ইনশাআল্লাহ।পবিত্র ঈদের সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের মহিমান্বিত আহ্বানে শান্তি-সুধায় ভরে উঠুক বিশ্বের প্রতিটি মানুষের হৃদয়।ঈদ মোবারক।