রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মস্তিষ্কে শুক্রবার অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।ডা. রফিক জানিয়েছেন, বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ড সবকিছু পর্যালোচনা করে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়। পরিবারের সম্মতিও নেওয়া হয়েছে। সকালেই মির্জা আব্বাসের সিটি স্ক্যান করা হয় এবং রিপোর্টে অবস্থার অবনতি দেখা দিলে দ্রুত ভার্চুয়াল মেডিকেল বোর্ড বসে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়।বোর্ডে দেশের প্রখ্যাত নিউরো বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। এভারকেয়ার হাসপাতালের অধ্যাপক আলী উজ্জামান জোয়ার্দার, অধ্যাপক কাজী দ্বীন মোহাম্মদ, অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার, অধ্যাপক রাজিউল হক, অধ্যাপক সাঈদ আহমেদ, অধ্যাপক কাদের শেখ, অধ্যাপক শফিকুল ইসলামসহ অন্যান্য চিকিৎসকরা অংশগ্রহণ করেন।ডা. রফিক উল্লেখ করেন, মির্জা আব্বাসের আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। এদিন জুমার নামাজের পর প্রধানমন্ত্রী তারেক রহমানও হাসপাতালে যান এবং মেডিকেল বোর্ড থেকে বিস্তারিত অবহিত হন।উল্লেখ্য, গত বুধবার ইফতারের সময় অসুস্থ হয়ে জ্ঞান হারানোর পর মির্জা আব্বাসকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।