মোঃমোস্তাফিজুর রহমান,পীরগঞ্জ(ঠাকুরগাঁও).
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টা ৩০ মিনিটে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে“দুর্যোগ প্রস্তুতিতে গড়ব,তারুণ্যের বাংলাদেশ গড়ব”এই প্রতিপাদ্যকে সামনে রেখে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা অফিসার আব্দুর রাহিম। বক্তব্য রাখেন ফায়ার সার্ভিস স্টেশন ও সিভিল ডিফেন্স কর্মকর্তা মোস্তফা আলম, বীর মুক্তিযোদ্ধা হাফিজুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) তারিফুল ইসলাম, উপজেলা মহিলা দলের সভাপতি ও সাবেক ইউপি সদস্য কুলসুম বেগম প্রমুখ। সভা শেষে দুর্যোগ প্রস্তুতিমূলক মহড়া অনুষ্ঠিত হয়।