স্টাফ রিপোর্টার: মোঃচানমিয়া সিকদার.
শুক্রবার সদর থানার অন্তর্গত শুকতাইল ইউনিয়ন এবং পাইককানদী ইউনিয়নের মধ্যবর্তী স্থানে অবস্থিত তালার হাটে গলির মুখে বড় বড় খাট পাতিয়ে চলছে বিভিন্ন ধরনের বিস্কুটের ব্যবসা। সরজমিনে গেলে দেখা যায়, তালার হাটে ঢুকতে অনেকগুলো গলি থাকলেও অধিকাংশ সাধারণ ক্রেতা মূল যে গলিটা দিয়ে মাছ ও তরকারির বাজারে প্রবেশ করেন, ঠিক সেই গলির মুখে বড় বড় খাট বসিয়ে রাস্তা আটকে রাখা হয়েছে।এতে জ্যামজট সৃষ্টি হচ্ছে, যা সাধারণ ক্রেতাদের জন্য বড় ধরনের বিড়ম্বনা হয়ে দাঁড়িয়েছে। এলাকার বয়োজ্যেষ্ঠ মুরুব্বিরা জ্যামজটে ধাক্কা খেয়ে পড়ছেন, পাশাপাশি পকেট থেকে হারাচ্ছেন মানিব্যাগ ও মোবাইল।এলাকাবাসী বলছেন, বাজার মনিটরিং কমিটির সঙ্গে আলোচনা করে এ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা অত্যন্ত জরুরি।বাজারে অবস্থানরত একজন বিস্কুট ব্যবসায়ীর সঙ্গে এ সমস্যা নিয়ে কথা বললে তিনি কোনো সন্তোষজনক উত্তর দিতে পারেননি। বরং দাবি করেছেন, বহুদিন ধরেই এভাবেই ব্যবসা চলে আসছে।মুক্তিযুদ্ধের চেতনা টিভির ক্যামেরা তালার হাটে উপস্থিত হলে, হাজারো মানুষ এগিয়ে এসে অকপটে জানান, “তালা হাটে ঢুকতে এটাই মূল গলি, এই গলিই ব্যবহার করে মানুষ মাছ ও তরকারি বাজারে প্রবেশ করে।” তবে বাস্তবে দেখা যায়, গলির মুখে ক্রেতা ও যানজটের কারণে অনেক মুরুব্বি ধাক্কা খেয়ে পড়ছেন এবং মোবাইল ও টাকা হারাচ্ছেন।এলাকাবাসী আইনশৃঙ্খলা বাহিনীকে ঘটনাটি খতিয়ে দেখার জন্য আহ্বান জানান।