চাঁদাবাজি বন্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন গোপালগঞ্জ সদর উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক রিপন মোল্লা ।

স্টাফ রিপোর্টার:মোঃ চানমিয়া শিকদার.

গত ১২ ফেব্রুয়ারি, ২০২৬ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সময়ে বর্তমান প্রধানমন্ত্রী ও তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান এর “আই হ্যাভ এ প্ল্যান” বাস্তবায়ন এবং মব সন্ত্রাস ও চাঁদাবাজি রোধে গোপালগঞ্জ সদর উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক রিপন মোল্লা সাংগঠনিক আদর্শ মেনে উপজেলা পর্যায়ে কার্যক্রম শুরু করেছেন।মুক্তিযুদ্ধের চেতনা টিভির সঙ্গে মুঠোফোনে আজ ২ মার্চ, ২০২৬, বেলা ২:১০ মিনিটে এক বিশেষ সাক্ষাৎকারে রিপন মোল্লা জানান, গোপালগঞ্জ সদর উপজেলার যেকোনো স্থানে মব সন্ত্রাস বা চাঁদাবাজি চলবে না। তিনি টেম্পু স্ট্যান্ড, মাহিন্দ্র স্ট্যান্ড, অটো স্ট্যান্ডসহ উপজেলার যেকোনো স্থানে চাঁদাবাজি রুখতে দলের নীতিমালা অনুযায়ী কঠোর হুঁশিয়ারি দেন।রিপন মোল্লা আরও বলেন, জনাব তারেক রহমান বাংলাদেশের জনগণের ভাগ্য পরিবর্তনের নতুন উদিত সূর্য। যে সূর্যের আলোতে আলোকিত হবে পুরো দেশ, সুন্দর স্বপ্নের বাংলাদেশ গড়তে তিনি জনগণের ভোটের মাধ্যমে ক্ষমতার মসনদে বসিয়েছেন তাদেরকে ধন্যবাদ ও অভিনন্দন জানান। তিনি উল্লেখ করেন, অসহায় দারিদ্রদের জন্য ঘরে ঘরে ফ্যামিলি কার্ড বিতরণ তাঁর নির্বাচনী ইশতেহারের প্রথম ধাপ, যা ইতিমধ্যেই জনগণ দেখছে।রিপন মোল্লা বলেন, তিনি তারেক রহমানের জন্য দোয়া চেয়েছেন, পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সদ্যপ্রয়াত সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এর জন্যও দোয়া প্রার্থনা করেছেন।তিনি জোর দিয়ে বলেন, গোপালগঞ্জ সদর উপজেলায় কোনো প্রকার চাঁদাবাজির স্থান থাকবে না। কেউ চাঁদাবাজি বা মব সন্ত্রাসের মাধ্যমে ভয় সৃষ্টি করে অর্থ আত্মসাৎ করলে সাথে সাথে তার সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানান। তিনি আরও উল্লেখ করেন, দলীয় দিকনির্দেশনা মেনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় সকল মব সন্ত্রাস ও চাঁদাবাজিকে রুখতে গোপালগঞ্জ সদর উপজেলা শ্রমিক দল সবসময় প্রস্তুত।রিপন মোল্লা বলেন, আইজেপি মহোদয়ের দিকনির্দেশনা অনুযায়ী মব সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়ন হচ্ছে। গোপালগঞ্জ সদর উপজেলায় জাতীয়তাবাদী শ্রমিক দলের কার্যক্রম শক্ত অবস্থানে রয়েছে এবং জেলা প্রশাসনের সমর্থনও রয়েছে। তিনি জনগণের সার্বিক সহযোগিতার আহ্বান জানান।গোপালগঞ্জ সদর আসনের সম্মানিত সংসদ সদস্য কে এম বাবর এর পক্ষ থেকে মব সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি রয়েছে। রিপন মোল্লা বলেন, সংসদ সদস্য কে এম বাবর ভাই বিগত দিনের সংসদ সদস্যদের তুলনায় সম্পূর্ণ ভিন্ন, নৈতিক ও দলীয় আদর্শে অনন্য, এবং তিনি কর্মীবান্ধব নেতা।তিনি নির্ভয়ে সকল জনগণকে মব সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *