মো:ফজলুল হক নয়ন.
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে ২১ ফেব্রুয়ারি ফুলপুর শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, সংসদ সদস্য (ফুলপুর-১৪৭, ময়মনসিংহ-২) এমপি, বিএনপি ও অন্যান্য রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা পরিষদের নেতৃবৃন্দ, স্কুল ও কলেজের ছাত্র-ছাত্রী এবং শিক্ষকবৃন্দ।এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় জাতীয় সংসদ সদস্য, ফুলপুর-১৪৭, ময়মনসিংহ-২, জনাব মুহাম্মদুল্লাহ মহোদয়। সভায় বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।