মোঃএশারুল,পাবনা জেলা প্রতিনিধি.
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬-এ পাবনা জেলার পাঁচটি আসনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে। জেলার সবকটি আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থীরা বিপুল ভোটে জয়লাভ করেছেন।আসনভিত্তিক ফলাফল:
পাবনা-১:মোঃ বদরুদ্দোজা মিয়া (ধানের শীষ) পেয়েছেন ১,৬৪,১২৮ ভোট।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এম এ মতিন (তরাঁজু) পেয়েছেন ৫৩,২৫৩ ভোট।ব্যবধান: ১,১০,৮৭৫ ভোট।
পাবনা-২:এ কে এম সেলিম রেজা হাবিব (ধানের শীষ) পেয়েছেন ১,৯৮,৬৫৩ ভোট।হাসানুল ইসলাম রাজা (লাঙ্গল) পেয়েছেন ৮০,৩৪৪ ভোট।ব্যবধান: ১,১৮,৩০৯ ভোট।
পাবনা-৩:মোঃ আনোয়ারুল ইসলাম (ধানের শীষ) পেয়েছেন ২,৭২,৫১০ ভোট।এম এ মতিন (তরাঁজু) পেয়েছেন ৪৯,৮৮৬ ভোট।ব্যবধান: ২,২২,৬২৪ ভোট।এটি জেলার সবচেয়ে বড় ব্যবধানে জয়।
পাবনা-৪:মোঃ হাবিবুর রহমান হাবিব (ধানের শীষ) পেয়েছেন ২,৪৮,৮৮৯ ভোট।পাঞ্জাব আলী বিশ্বাস (তরাঁজু) পেয়েছেন ৪৯,৮২১ ভোট।ব্যবধান: ১,৯৯,০৬৮ ভোট।
পাবনা-৫:শামসুর রহমান শিমুল বিশ্বাস (ধানের শীষ) পেয়েছেন ১,৮১,৯২৫ ভোট।কামরুল হাসান (তরাঁজু) পেয়েছেন ১,৪৫,২৫১ ভোট।ব্যবধান: ৩৬,৬৭৪ ভোট।এই আসনেই সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই হয়েছে।
জেলায় মোট ভোটার সংখ্যা ছিল ২৩,৯৩,৩৪১ জন। মোট সংগৃহীত ভোট ১৫,৫৯,৩৮৭টি। গড় ভোটের হার ৬৫.১৫ শতাংশ।জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা শাহেদ মোস্তফা জানিয়েছেন, জেলার ৭০২টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।সব মিলিয়ে, পাবনা জেলার পাঁচটি আসনেই ধানের শীষ প্রতীকের প্রার্থীদের নিরঙ্কুশ জয় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে।