সিলেট-৬ বিয়ানীবাজার গোলাপগঞ্জে ধানের শীষের প্রার্থীর বিজয়

তোফায়েল আহমদ, প্রতিনিধি বিয়ানীবাজার থানা.

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬-এ সিলেট-৬ বিয়ানীবাজার গোলাপগঞ্জে আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী এমরান আহমেদ চৌধুরী বিজয়ী হয়েছেন। তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিনকে ১০,৮৮৬ ভোটের ব্যবধানে পরাজিত করেন।এর আগে বিয়ানীবাজার ১৯২টি কেন্দ্রে সকাল ৭:৩০টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকাল ৪:৩০টা পর্যন্ত চলে। দুই-একটি স্থানে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়া সার্বিকভাবে শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়।ভোট গণনা শেষে ধানের শীষ প্রতীকে এমরান আহমেদ চৌধুরী মোট ১,০৮,৬১২ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ সেলিম উদ্দিন দাঁড়িপাল্লা প্রতীকে পান ৯৭,৭৪৮ ভোট। পরে রিটার্নিং কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে এমরান আহমেদ চৌধুরীকে ১০,৮৮৬ ভোটের ব্যবধানে বিজয়ী ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *