ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে কেন্দ্র দখলের আশঙ্কা, অভিযোগ রুমিন ফারহানার

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া.

ব্রাহ্মণবাড়িয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, নোয়াগাঁও ইউনিয়নে তাঁর দুজন কর্মীকে রাতে পুলিশ বিনা কারণে ধরে নিয়ে গেছে। আশুগঞ্জ উপজেলার আটটি কেন্দ্র অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তিনি বলেন, বিষয়টি তিনি পুলিশ, সেনাবাহিনী ও রিটার্নিং কর্মকর্তাকে জানিয়েছেন। জোটের প্রার্থী দুপুরে সিল মারার পরিকল্পনা করছে বলেও অভিযোগ করেন তিনি।নির্বাচনে জয়ের ব্যাপারে তিনি বলেন, “আমি শতভাগ আশাবাদী, ইনশাআল্লাহ।”

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) নিজ কেন্দ্র সরাইল উপজেলার শাহবাজপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। পরে তিনি বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শনে যান।ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি নির্বাচনী আসনে ৪৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।জেলায় মোট ভোটারের সংখ্যা ২৬ লাখ ৮ হাজার ৮৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৩ লাখ ৬৬ হাজার ৩৭৩ জন, নারী ভোটার ১২ লাখ ৪১ হাজার ৬৯৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১৬ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *