মো.ফজলুল হক নয়ন.
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-২ (ফুলপুর–তারাকান্দা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী জননেতা মোতাহার হোসেন তালুকদারের সমর্থনে ফুলপুরে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।সোমবার ফুলপুর উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে আয়োজিত এ জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি মনোনীত প্রার্থী মোতাহার হোসেন তালুকদার। তিনি তার বক্তব্যে এলাকার উন্নয়ন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।জনসভায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। উপস্থিত নেতাকর্মীরা আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করার আহ্বান জানান।এ সময় জনসভা এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।