মানিকগঞ্জ ঘিওরে ধানের শীষের প্রার্থীর বিশাল নির্বাচনীয় মিছিল ও সমাবেশ

মানিকগঞ্জ প্রতিনিধি,বীরমুক্তিযোদ্ধা মোঃ আজহার হোসেন.

মানিকগঞ্জ জেলা ঘিওর উপজেলার ১৬৮ নং কেন্দ্রের ধানের শীষের প্রার্থী, এস. এ. জিন্নাহ কবিরের ধানের শীষের বিশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।৭ই ফেব্রুয়ারি ২০২৬, শনিবার বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘিওর উপজেলা শাখার উদ্যোগে ঘিওর, বড়টিয়া, পয়লা, সিংজুরী, বালিয়াখোড়া, বানিয়াজুরী, নালী সহ বেশ কয়েকটি এলাকার বিএনপি’র যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, মহিলা দলসহ বিএনপি’র বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সাধারণ জনতার বিশাল একটি নির্বাচনী মিছিল বের করা হয়। মিছিলটি ঘিওর বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ শেষে ঘিওর বাসস্ট্যান্ডের বিএনপি’র দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে শেষ হয়।এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মানিকগঞ্জ-১ আসনের ধানের শীষ প্রতীকের এমপি প্রার্থী, এস. এ. জিন্নাহ কবির। তিনি জনগণের উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা জানান এবং ধানের শীষ মার্কায় ভোট চেয়ে সকলের কাছে আবেদন করেন। পাশাপাশি ঘিওর, দৌলতপুর ও শিবালয়ের উন্নয়নের অংশীদার হতে চেয়ে সকলের নিকট ভোট প্রার্থনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *