চৌদ্দগ্রামে তারেক রহমানের আগমন ঘিরে নির্বাচনী উত্তাপ

ইমাম হোসেন ভূঁইয়া.

কুমিল্লা জেলার ঐতিহাসিক চৌদ্দগ্রাম হাইস্কুল ময়দানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমানের শুভাগমন উপলক্ষে চৌদ্দগ্রাম হাইস্কুল মাঠ পরিদর্শন করেন দক্ষিণ জেলা বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক হাজ্জি আমিনুর রশিদ এয়াছিন এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের ধানের শীষের প্রার্থী মোঃ কামরুল হুদা।এ সময় আরও উপস্থিত ছিলেন (কাজী জাফর)-এর প্রেসিডিয়াম সদস্য ও সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফরের ভাতিজা কাজী মোঃ নাহিদ এবং উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুল্লাহ চৌধুরী পাশা। এছাড়াও উপস্থিত ছিলেন পৌরসভা বিএনপির সভাপতি জি. এম. তাহের পলাশী, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হারুন অর রশিদ মজুমদার, লাল্টু ফরায়েজী, শরীফুল ইসলাম দুলাল, মোঃ আকতার হোসেন, গাজী শহিদুল ইসলাম, ইঞ্জিনিয়ার শাহ আলম রাজু।আরও উপস্থিত ছিলেন পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক কাজী রাকিবুল আহসান মহব্বত, উপজেলা সাংগঠনিক সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন, নূর নবী পাটোয়ারী, আমিনুল ইসলাম ছুট্টু, উপজেলা যুবদলের সভাপতি মোঃ মামুন, পৌরসভা যুবদলের আহ্বায়ক মোঃ হাসান এবং ছাত্রদলের আবীর আব্দুল্লাহ। এ সময় জেলা, উপজেলা ও পৌরসভা বিএনপির বহু নেতাকর্মী চৌদ্দগ্রাম হাইস্কুল মাঠে উপস্থিত ছিলেন।কামরুল হুদা বলেন, দীর্ঘ প্রতীক্ষিত দেশনায়ক তারেক রহমান চৌদ্দগ্রামে আসছেন এবং কুমিল্লার মাটিতে চৌদ্দগ্রামেই তিনি সর্বপ্রথম পা রাখছেন। এ কারণে আমরা চৌদ্দগ্রামবাসী অনেক গর্বিত। দেশনায়ক তারেক রহমান চৌদ্দগ্রামকে অনেক গুরুত্ব দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *