সাংবাদিক আকরাম হোসেনকে হুমকির ঘটনায় নিন্দা জানাচ্ছে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল মানিকগঞ্জ

বীরমুক্তিযোদ্ধা মোঃআজাহার হোসেন, মানিকগঞ্জ.

মানিকগঞ্জে সংবাদ প্রকাশের জেরে বাংলাভিশন টেলিভিশনের সাংবাদিক আকরাম হোসেনকে ফোনে হুমকি দেওয়ার অভিযোগ। হুমকি দেওয়ার অভিযোগে ১৫ই জানুয়ারি ২০২৬ ইং মানিকগঞ্জ সদর থানায় সাংবাদিক আকরাম সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।নির্বাচন সংক্রান্ত সংবাদ প্রকাশ করায় দৈনিক আমার নিউজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক, মানিকগঞ্জ সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক,আকরাম হোসেন ও তাঁর পরিবারের সদস্যদের ক্ষতি করার হুমকি দেওয়া হয়েছে। জিডিতে যানা যায়, (১৪ই জানুয়ারি ২০২৬) রাতে দৈনিক আমার নিউজ জেলা কার্যালয়ে অবস্থানের সময় একটি বিদেশি নম্বর থেকে ফোন করে সংবাদ ও ক্যাপশন নিয়ে আপত্তিকর ভাষায় হুমকি প্রদান করেন। এই ঘটনার পর থেকে সাংবাদিক ও তার পরিবার আতঙ্কের মধ্যে রয়েছেন বলে জানা যায়। এমন ঘটনায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ মানিকগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো:আজহার হোসেন এবং সাধারণ সম্পাদক সাংবাদিক আবুল হোসেন এলএল.বি- তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হুমকি দাতাকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।মানিকগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম বলেন, তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *