আহম্মদ আলী প্রাং.
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, সিরাজগঞ্জ জোনের অবসরপ্রাপ্ত Principal Officer জনাব আবুল হোসেন আজ ১৪ জানুয়ারি ২০২৬ তারিখে সকালে ইন্তেকাল করেছেন। ইতোমধ্যে মরহুমের জানাযা ও দাফন কার্য উল্লাপাড়া উপজেলায় সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।মরহুম আবুল হোসেন সাহেব একজন সদালাপী, সজ্জন ও রসিক প্রকৃতির অফিসার ছিলেন। ব্যাংকের গ্রাহক ও সহকর্মীদের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল অত্যন্ত চমৎকার।আমরা মরহুম আবুল হোসেন সাহেবের বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ পাক তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন,আমিন।