মোঃ চানমিয়া শিকদার,জেলা প্রতিনিধি ও স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ.
গোপালগঞ্জ সদর থানার অন্তর্গত ৬ নং পাইককান্দি ইউনিয়ন পরিষদের আওতাভুক্ত ৪ নং ওয়ার্ড ঘোড়াদাইড় গ্রামে প্রতি রাতে ঘটে যাচ্ছে দুর্ধর্ষ চুরি। বাদ যাচ্ছে না সরকারি প্রাইমারি স্কুল, ব্যক্তিগত বসতবাড়ি এবং সবজি বাগান।গত তিন থেকে চার মাস আগে চুরি হয়েছিল ঘোড়াদাইড়ের সিকদার বাড়ি ও মল্লিক বাড়িতে। এই প্রতিবেদন তৈরির সময় থেকে মাত্র ৩-৪ দিন আগে তথ্যপ্রযুক্তি যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি চুরির ভিডিও প্রকাশ পায়। পরবর্তীতে সেই ভিডিওর সত্যতা এবং স্থান জানতে চাওয়া হলে, ঘোড়াদাইড়ের নিবাসী শেখ ইসমাইল হোসেন জানান যে, ভিডিওটি তিনি ধারণ করেছিলেন অত্যন্ত দুঃখভরা হৃদয় নিয়ে, কারণ তার নিজের হাতে লাগানো এবং শখের জন্য প্রতিপালিত শোভা বহনকারী কলাগাছ থেকে বিশাল বড় কয়েকটি কলা চুরি হয়ে গেছে।বেশ কয়েক মাস আগে ঘোড়াদাইড় সরকারি প্রাইমারি স্কুলের তালা ভেঙে ফ্যান চুরি হয়, বিদ্যালয়ের টিউবওয়েল চুরি করা হয় এবং তালা ভাঙা ও বিদ্যালয় ক্ষতিসাধনের ঘটনাও ঘটে।এমন চুরির উপদ্রব থেকে এলাকাবাসী মুক্তি চায় এবং চোরের বিচার দাবি করছে। এলাকায় যুবকদের উদ্যোগে চুরি ঠেকাতে ঐক্যবদ্ধ ভূমিকা নেওয়া হলেও তাতে কোনো কার্যকর ফলাফল দেখা যায়নি। ফলে এলাকাবাসী একের পর এক ভয়ংকর চুরির কবলে পড়ছেন। তারা সোনা, গহনা, টাকা-পয়সা, বাইসাইকেল, মোবাইল, গরু, বাছুরসহ অত্যন্ত গুরুত্বপূর্ণ মালামাল হারাচ্ছেন।এলাকার মানুষ চোরের হাত থেকে মুক্তি চায় এবং দাবি করছেন, গণ্যমান্য ব্যক্তি ও জনপ্রতিনিধিদের জোরালো ভূমিকা না নিলে এমন নিকৃষ্ট, ঘৃণিত ঘটনা চলতেই থাকবে। একের পর এক ঘোড়াদাইড়বাসী পৌঁছে যাবে যন্ত্রণা নামক গন্তব্যের শেষ মোহনায়।