অস্ত্রসহ গ্রেপ্তার শীর্ষ ছিনতাইকারী রিগান, ব্রাহ্মণবাড়িয়া সদর থানার অভিযানে বড় সাফল্য।
মুক্তিযুদ্ধের চেতনা টিভি
জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া ========================
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার বিশেষ অভিযানে অস্ত্রসহ আলোচিত ছিনতাইকারী মোঃ রিগানকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (৭ জুন) রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের সুহিলপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
পুলিশ জানায়, জনতা ব্যাংকের সামনে সন্দেহজনক অবস্থায় অবস্থানকালে রিগানকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়, যা আইনগত প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, রিগানের বিরুদ্ধে আগে থেকেই হত্যা, ডাকাতির প্রস্তুতি, মাদকসহ বিভিন্ন অপরাধে মোট ১৩টি মামলা রয়েছে। এর মধ্যে ৯টি ডাকাতির প্রস্তুতি, একটি হত্যা, একটি মাদক এবং দুটি অন্যান্য অপরাধসংক্রান্ত মামলা রয়েছে।
গ্রেফতারকৃত রিগান ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কান্দিপাড়া এলাকার মৃত ইয়াছিন মিয়ার ছেলে।
এ ঘটনায় অস্ত্র আইনে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।