চাঁন্দিশকরা আন্ত ক্লাব ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ঈমাম হোসেন শরীফ.

কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভার ৫ নং ওয়ার্ড চাঁন্দিশ করা আন্ত ক্লাব ফুটবল টুর্নামেন্ট দ্বিতীয় আসর এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছে ফ্রেন্ডস ক্লাব মাঠে। উদ্বোধনী ম্যাচে চাঁন্দিশ করা ফ্রেন্ডস ক্লাব বনাম চান্দিশ করা স্পোর্টিং ক্লাবের মাঝে খেলা হয়। উক্ত খেলায় চান্দিশ করা ফ্রেন্ডস ক্লাব ২-০ গোলে বিজয় অর্জন করে। খেলার প্রথমার দে দুইটি গোল হয়। ৫ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মোঃ এনামুল হকের সভাপতিত্বে উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম পৌরসভা বিএনপি’র সিনিয়র সহ সভাপতি গাজী মোহাম্মদ শহীদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম পৌরসভা বিএনপি’র সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পাটোয়ারী দুলাল। শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ আব্দুল কুদ্দুস। অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ কামাল হোসেন পাটোয়ারী। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন চান্দিশ করা ক্রিয়া সংগঠন এবং আয়োজনে ছিলেন চান্দিশ করা ফ্রেন্ডস ক্লাব। সম্পূর্ণ খেলাটিতে উপস্থাপনা ও বিভিন্ন সহযোগীতায় ছিলেন চাঁন্দিশ করা ফ্রেন্ডস ক্লাবের সভাপতি হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর কামরুল হাসান।গতকাল ২৪ শে এপ্রিল শুক্রবার বেলা ৩টায় অত্যন্ত সুন্দর খেলা উপহার দিয়ে চান্দিশ করা ফ্রেন্ডস ক্লাব ২-০ গোলে চান্দিশ করা স্পোর্টিং ক্লাব কে হারিয়ে বিজয় অর্জন করেন। চান্দিশ করা গ্রামের ছয়টি দলের অংশগ্রহণে আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক ও ক্রীড়াপ্রেমীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। ডঃ কামরুল হাসান বলেন যুব সমাজকে মাদক ও নেশা থেকে ফিরিয়ে ক্রিড়া জগতে নিয়ে আসাটাই আমার মূল উদ্দেশ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *