নীরব তালিকায় চমক. বিজয়নগরের ‘পাপন’ এখন আলোচনার কেন্দ্রে

জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া.

রাজনৈতিক অঙ্গনে নিঃশব্দে তৈরি হওয়া এক তালিকা হঠাৎ করেই জন্ম দিল নতুন আলোচনার। সংরক্ষিত নারী আসনকে ঘিরে যখন নানা জল্পনা-কল্পনা চলছিল, ঠিক তখনই চূড়ান্ত তালিকায় উঠে এল ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের এক পরিচিত মুখ. নাদিয়া পাঠান পাপন।সোমবার (২০ এপ্রিল) দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ আনুষ্ঠানিকভাবে তালিকা প্রকাশ করলে বিষয়টি সামনে আসে। এরপর থেকেই স্থানীয় রাজনৈতিক অঙ্গনে শুরু হয় নানা আলোচনা-সমালোচনা।দলের ভেতরে দীর্ঘদিনের সক্রিয়তা, রাজপথে উপস্থিতি এবং সাংগঠনিক দক্ষতার কারণে নাদিয়া পাঠান পাপন ধীরে ধীরে নেতৃত্বের আস্থাভাজন হয়ে ওঠেন। বর্তমানে তিনি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির রাজনীতিতে যুক্ত থাকার পাশাপাশি জিয়া স্মৃতি পাঠাগারের কেন্দ্রীয় দায়িত্বেও রয়েছেন।দলীয় অভ্যন্তরীণ সূত্র বলছে, সাম্প্রতিক রাজনৈতিক আন্দোলনে তার দৃঢ় অবস্থান এবং সাহসী ভূমিকা এই মনোনয়নের পেছনে বড় ভূমিকা রেখেছে। বিশেষ করে কঠিন সময়ে দলের পাশে থাকা নেতাদের মূল্যায়নেই এই সিদ্ধান্ত এসেছে বলে মনে করা হচ্ছে।খবরটি ছড়িয়ে পড়ার পর বিজয়নগরসহ পুরো ব্রাহ্মণবাড়িয়ায় নেতা-কর্মীদের মাঝে তৈরি হয়েছে এক ধরনের উচ্ছ্বাস। অনেকেই এটিকে তৃণমূল রাজনীতির জন্য ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন।মনোনয়ন পাওয়ার পর প্রতিক্রিয়ায় নাদিয়া পাঠান পাপন দলের শীর্ষ নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা জানান এবং নতুন দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *