গোপন অভিযানে আইয়ুবপুরে ধরা ২ নারী. গাঁজার প্যাকেট ঘিরে চাঞ্চল্য

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি.

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এক বিশেষ অভিযানে ০২ নারী মাদক কারবারীকে আটক করেছে পুলিশ। অভিযানে তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৬ কেজি গাঁজা, যা ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।১৮ এপ্রিল রাত ১১.৪০ ঘটিকায় বাঞ্ছারামপুর থানা পুলিশের একটি দল আইয়ুবপুর ইউনিয়নের কড়িকান্দি এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় সন্দেহভাজন দুই নারীকে আটক করে। পরে তাদের দেহ তল্লাশি করে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করেন।গ্রেফতারকৃতদের মধ্যে একজন হাফিজা আক্তার রিংকি (২২), স্বামী নাজমুল হাসান, পিতা মোঃ হাফেজ হোসেন। তিনি নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার স্বল্পেরচক এলাকার বাসিন্দা।অপরজন সাবিনা আক্তার (১৮), পিতা সোলাইমান। তার স্থায়ী ঠিকানা বরগুনা সদর থানার চরকগাছিয়া এলাকা হলেও বর্তমানে তিনি একইভাবে নারায়ণগঞ্জের বন্দর থানার স্বল্পেরচকে অবস্থান করছিলেন।পুলিশ জানিয়েছে, জব্দকৃত মাদকদ্রব্য যথাযথ নিয়মে জব্দ তালিকা মূলে নেওয়া হয়েছে। এ ঘটনায় বাঞ্ছারামপুর থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।মাদক চক্রের নেপথ্য ও সংশ্লিষ্টতা খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে বাঞ্ছারামপুর থানা পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *