মানিকগঞ্জ প্রতিনিধি,বীর মুক্তিযোদ্ধা মোঃ আজহার হোসেন.
মানিকগঞ্জ জেলা কূষকদলের সভাপতি জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মানিকগঞ্জ পৌর নির্বাচনে মেয়র পদপ্রার্থী গোলাম কিবরিয়া সাইদের নাগরিক সমাবেশ ও মত বিনিময় সভা।মানিকগঞ্জ পৌরসভার মেয়র নির্বাচনকে সামনে রেখে স্থানীয় সরকার নির্বাচনের অংশ হিসাবে আধুনিক মানিকগঞ্জ পৌরসভা গড়ার প্রত্যয়ে সমর্থন প্রত্যাশী গোলাম কিবরিয়া সাইদের পক্ষে নাগরিক সমাবেশ ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। (১৮ এপ্রিল ২০২৬) বিকাল ৫টায় পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্য দিয়ে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বিশিষ্টরাজনীতিবিদ, সমাজ সেবক, জাতীয়তাবাদী কৃষক দলের জেলা সভাপতি মানিকগঞ্জ পৌর মেয়র পদপ্রার্থী গোলাম কিবরিয়া সাইদের উত্তর সেওতা নিজ বাসভবনে এই আয়োজন করা হয়। এতে পৌরসভার সকল ওয়ার্ডের সাধারণ ভোটাররা অংশগ্রহণ করেন। নাগরিক সমাবেশ ও মত বিনিময় সভায় বক্তব্য রাখেন মেয়র পদপ্রার্থী গোলাম কিবরিয়া সাইদ ।বক্তব্যে জেলা কৃষক দলের সভাপতি মেয়র পদপ্রার্থী গোলাম কিবরিয়া সাইদ বলেন আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে মেয়র পদে আপনাদের সমর্থন পাওয়ার জন্য আমি মেয়র পদপ্রার্থী হিসেবে কাজ করতে আপনাদের দোয়া কামনা করছি। বক্তব্যে সাইদ আরো বলেন, জাতীয়তাবাদী দলের আদর্শ ধারণ করে আমি দীর্ঘ বৎসর রাজনীতির সাথে জড়িত হয়ে আপনাদের সেবা করার চেষ্টা করে যাচ্ছি। তিনি আশা প্রকাশ করে বলেন দলীয় নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট মহলের সমর্থন পাওয়ার আশায় আজ আমি এই অবস্থানে আপনাদের দোয়ায় এসেছি। আমার চাওয়া পাওয়ার কিছু নেই, আমার স্বপ্ন পৌরসভার যুবক সমাজ, ক্ষেতমজুর, কৃষক, শ্রমিক, মেহনতি, মানুষকে সাথে নিয়ে,দেশ ও জনগণের সেবায় করা এবং জাতীয়তাবাদী দল বিএনপির জেলা কমিটির আহ্বায়ক বিমান উপর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা আপার হাতেকে শক্তিশালী করা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিজানুর রহমান মিন্টু, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদল, বক্তব্য রাখেন সাবেক কাউন্সিলার রতন মজুমদার, অ্যাডভোকেট মোহাম্মদ জিন্না, সাবেক ছাত্রনেতা মোস্তাফিজুর রহমান প্রিন্স, সিরাজুল ইসলাম, মোহাম্মদ আরিফ, মোঃ জুয়েল, আজাদসহ ৯ ওয়ার্ড হতে নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।তাছাড়া অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাসহ শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।