খেলতে গিয়ে আর ফেরা হলো না—বস্তাবন্দি নিসাতের মর্মান্তিক পরিণতি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি.

ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার মোহনপুর গ্রামে নিখোঁজের প্রায় ৩০ ঘণ্টা পর ৬ বছর বয়সী শিশু নিসাতের বস্তাবন্দি নিথর দেহ ডোবা থেকে উদ্ধার করেছে পুলিশ। নির্মম এই ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া, আতঙ্কে স্তব্ধ হয়ে পড়েছে জনপদ। (১৭ এপ্রিল) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে তালশহর পূর্ব ইউনিয়নের মোহনপুর গ্রামে বাড়ির পাশের একটি ডোবা থেকে বস্তাবন্দি অবস্থায় শিশুটির মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।পরিবার জানায়, গত ১৫ এপ্রিল দুপুরে বাড়ির সামনে খেলছিল ছোট্ট নিসাত। এ সময় অজ্ঞাতপরিচয় এক নারী তাকে নিয়ে যাওয়ার পর থেকেই নিখোঁজ হয়ে যায় সে। সন্তানের খোঁজে পাগলের মতো ছুটেছেন স্বজনরা, কিন্তু কোথাও মেলেনি তার সন্ধান।নিখোঁজের পর প্রতিটি মুহূর্ত কাটছিল দুশ্চিন্তা আর অজানা আশঙ্কায়। সেই অপেক্ষার অবসান ঘটলেও ফিরল না আদরের শিশু—ফিরল নিথর দেহ হয়ে, বস্তার ভেতরে বন্দি হয়ে।পুলিশ জানিয়েছে, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি, তবে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্ত চলছে।নিহত শিশুটির পরিবার ও এলাকাবাসী দ্রুত দোষীদের শনাক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *