প্রিপেইড মিটারের মাসিক ভাড়া বাতিল,স্বস্তিতে গ্রাহক

জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া.

দীর্ঘদিনের ভোগান্তি ও অসন্তোষের অবসান ঘটিয়ে প্রিপেইড বিদ্যুৎ মিটারের মাসিক ভাড়া (মিটার চার্জ) বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর ফলে এখন থেকে প্রিপেইড মিটার ব্যবহারকারীদের আর রিচার্জের সময় অতিরিক্ত কোনো অর্থ কাটা হবে না।রোববার (২৯ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।মন্ত্রী জানান, প্রিপেইড মিটারের মাসিক চার্জ নিয়ে দীর্ঘদিন ধরে গ্রাহকদের মধ্যে অসন্তোষ বিরাজ করছিল। গ্রাহকদের স্বার্থ রক্ষা এবং বিদ্যুৎ সেবাকে আরও জনবান্ধব করতে সরকার এই চার্জ সম্পূর্ণভাবে বাতিল করেছে।বর্তমানে প্রিপেইড মিটার ব্যবহারকারীদের প্রতি মাসে বিদ্যুৎ রিচার্জের সময় নির্দিষ্ট পরিমাণ অর্থ মিটার ভাড়া ও রক্ষণাবেক্ষণ বাবদ কেটে নেওয়া হয়। তবে মিটারের মূল্য পরিশোধের পরও কেন অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে—এ নিয়ে দীর্ঘদিন ধরে প্রশ্ন উঠছিল।বিদ্যুৎ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, অতীতে মিটার সংগ্রহে অস্বচ্ছতা ও অতিরিক্ত ব্যয়ের চাপ সাধারণ গ্রাহকদের ওপর বর্তেছে। সেই পরিস্থিতি থেকে বেরিয়ে এসে খাতে স্বচ্ছতা আনা এবং গ্রাহকদের আর্থিক চাপ কমাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।সংশ্লিষ্টরা মনে করছেন, সরকারের এ পদক্ষেপে দেশের লাখো প্রিপেইড মিটার ব্যবহারকারী আর্থিকভাবে উপকৃত হবেন এবং বিদ্যুৎ খাতে গ্রাহকবান্ধব সেবার নতুন দিগন্ত উন্মোচিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *