ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে-২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস -২০২৬ যথাযথ মর্যাদায় পালিত হয়

মোঃমোস্তাফিজুর রহমান,পীরগঞ্জ ঠাকুরগাঁও.

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে-২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস -২০২৬ যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। বৃহস্পতিবার সূর্যদ্বয়ের সাথে সাথে মুক্তযোদ্ধা পীরগঞ্জ উপজেলা প্রশাসন -৩১ বার তোপধ্বনির মধ্যে দিয়ে পুষ্পস্তবক অর্পন করা হয়েছে । এরপর শহীদ বীর মুক্তিযোদ্ধা আবু মোঃইসাহাক এর কবর জিয়ারতসহ সকল শহীদের আত্নার মাগফেরাত কামনা করা হয়েছে । সকাল ৮.৩০ মিনিটে উপজেলা প্রশাসন কতৃক আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত পরিবেশন, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমাবেশ,বাংলাদেশ পুলিশ, আনসার ও ভিডিপি,ফাযার সার্ভিস ডিফেন্স, উপজেলা স্কাউটস,গার্লস গাইড এবং বিএসসিসি ও সাধরন দলের সমন্বয়ে সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে পরিদর্শন করেন। দুপুরে স্টোডিয়াম মাঠে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে সংবর্ধনা প্রদান করা হয়েছে ।আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার গোলাম রাব্বানী সরদার।এবং বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য ঠাকুরগাঁও- ৩ জাহিদুর রহমান, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল ইসলাম, উপজেলা সহকারী কমিশন ( ভূমি) এন এম আশফাকুল কবির।বীর মুক্তিযোদ্ধা হাফিজুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার আরিফুল্লাহ ও থানা ইনর্চাজ আঃ হাকিম প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *