চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মতবিনিময় সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি মো:নুরুজ্জামান চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের উদ্যোগে মতবিনিময় সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ মার্চ) উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৪, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য ডা. মো. মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোছা. সুলতানা রাজিয়া।ক্ষুদ্র নৃ-গোষ্ঠী (আদিবাসী একাডেমি), নাচোল-এর সভাপতি বিধান সিং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।মতবিনিময় সভায় বক্তারা ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের অধিকার, উন্নয়ন এবং তাদের সংস্কৃতি সংরক্ষণের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, এ ধরনের আয়োজন পারস্পরিক সম্পর্ক উন্নয়ন ও সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্থানীয় শিল্পীরা অংশগ্রহণ করে নৃত্য ও সংগীত পরিবেশন করেন, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।অনুষ্ঠানটি আয়োজন করে নাচোল উপজেলা ক্ষুদ্র নৃ-গোষ্ঠী (আদিবাসী একাডেমি) এবং সহযোগিতায় ছিল রানি ইলমিজ স্মৃতি সংসদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *