চৌদ্দগ্রামের চিওড়া গ্রামে কাজী বাড়ির ঈদ উদযাপন অনুষ্ঠান

মোঃঈমাম হোসেন শরীফ.

কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার ঐতিহ্যবাহী চিওড়া গ্রামে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক অষ্টম প্রধানমন্ত্রী মরহুম কাজী জাফর আহমেদের বংশোদ্ভুত আত্মীয়-স্বজন ও পরিবারবর্গের সকলেই ঈদের পর দিন এবারও দেশ এবং বিদেশের বিভিন্ন স্থান থেকে আগত সকল আত্মীয়-স্বজনের প্রাণবন্ত ও আনন্দঘন পরিবেশে অংশগ্রহণের মধ্য দিয়ে দোয়া ও মোনাজাতের মাধ্যমে ঈদুল ফিতর উদযাপন । সকাল থেকেই শিশু কিশোর ও বয়স্কদের নানান রকম খেলাধুলা, চিত্রাঙ্গন প্রতিযোগিতা, পুরো গ্রাম জুড়ে আলোকসজ্জা,বক্তৃতা, বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়াম, নৃত্য, গান, রেফেল ড্র, পুরস্কার বিতরণী ও ভুরিভোজের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো চিওড়া কাজী পরিবারের ২৬ তম ঈদ উদযাপন অনুষ্ঠান।২২ মার্চ চিওড়ার কাজী বাড়ির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানটি সমস্ত কাজী-গোত্রীয় পরিবারের জন্য এক মিলনমেলায় পরিণত হয়।সকলের ব্যস্ত জীবনের মাঝেও কাজী পরিব সংস্কৃতি, ঐতিহ্য ও পারস্পরিক বন্ধনকে ধরে রাখার লক্ষ্যেই এ আয়োজন করা হয় বলে জানান আয়োজকেরা। উক্ত ঈদ উদযাপন অনুষ্ঠানে কাজী পরিবারের প্রায় ৬/৭ শ জন সদস্য অংশ গ্রহণ করেন।নারী, পুরুষ ও শিশুদের উপস্থিতিতে পুরো আয়োজন ছিল উৎসবমুখর ও প্রাণচঞ্চল।অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল রেফেল ড্র। যেখানে মাত্র ৫০ টাকায় লটারি কিনে পঞ্চাশ হাজার টাকার পুরস্কার পাওয়ার ও সুযোগ ছিল। অংশগ্রহণকারী পুরুষেরা সকলেই একই রংয়ের পাঞ্জাবি আর নারীরা একই রঙের শাড়ি পরে শৃঙ্খলাবদ্ধভাবে অনুষ্ঠানের প্যান্ডেলস্হলে এসে আসন গ্রহণ করেন। এতে করে রাতের আঁধারে শতস্পুর্তভাবে সকলের অংশগ্রহণ আর বাড়ির সামনের বিশাল পুকুর আর মসজিদে এবং রাস্তাঘাটে মনোরম আলোকসজ্জায় মুখর হয়ে ওঠে পুরো পরিবেশ। অনেকেই জানান, দেশ এবং বিদেশে সকলের শত ব্যস্ততা থাকা সত্ত্বেও এমন আয়োজন তাদের পরিবারের ফেলে আসা শৈশব ও গ্রামের স্মৃতিকে নতুন করে মনে করিয়ে দেয়।ঈদ উদযাপনকে কেন্দ্র করে কাজী বাড়ির সদস্যদের মধ্যে ছিল আন্তরিক শুভেচ্ছা বিনিময়, আড্ডা ও সৌহার্দ্যপূর্ণ মিলন। দীর্ঘদিন পর একসঙ্গে সময় কাটানোর সুযোগ পেয়ে অনেকেই উচ্ছ্বাস প্রকাশ করেন। শিশুদের আনন্দ-উচ্ছ্বাস এবং বড়দের মিলনমেলা অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত করে তোলে।অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী, শিল্পপতি, ব্যাংকার্স, বিভিন্ন প্রাইভেট কোম্পানির ঊর্ধ্বতম কর্মকর্তা, দেশ-বিদেশের সকল পরিবারবর্গ একত্রিত হয়ে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে অনুষ্ঠানের অগ্রভাগে যাদের ভূমিকা ছিল তারা হলেন বিশিষ্ট ব্যবসায়ী কাজী মোঃ নজমুল ইসলাম, কাজী নজরুল ইসলাম, কাজী বাবর, কাজী খায়রুল কবীর জয়,কাজী পারভেজ, কাজী আরিফ, কাজী সোহরাব হোসেন, ব্যাংকার কাজী তারেক, কাজী নাদিরুজ্জামান, কাজী হাবিবি ইয়াসিন, কাজী শহীদ, কাজী পলাশ, কাজী দিনার, কাজী ইমাম, কাজী ইব্রাহীম পিয়াস, কাজী শরীফ হাসান, কাজী জাহিদ, কাজী মাহফুজ, সহ বাড়ির ছোট বড় সকলেই এই অনুষ্ঠানকে সফল ও সার্থক করার জন্য সহযোগিতা করে থাকেন এবং এই পরিশ্রমের কারণে আয়োজক কমিটির পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়। সেই সাথে সাথে বিগত দিনে বাড়ির এবং পরিবারের যে সদস্যরা মৃত্যুবরণ করেছেন তাদের জন্যও শোক প্রস্তাব করা হয়। অনুষ্ঠানে নতুন প্রজন্মের কাছে ঐতিহ্যবাহী চিওড়া কাজী বাড়ির ইতিহাস ঐতিহ্য তুলে ধরা হয়। সেই সাথে কাজী পরিবারের আগামী প্রজন্ম কিভাবে সাধারণ মানুষের সাথে উন্নয়ন ও সামাজিক কর্মকান্ডে সকলেই মিলেমিশে থাকতে পারে সেই ব্যাপারেও আলোকপাত করা হয়। এছাড়াও আগামী প্রজন্ম যেন সঠিক শিক্ষা, জ্ঞান ও উদার মন মানসিকতার মধ্য দিয়ে যেন বেড়ে উঠতে পারে সেই ব্যাপারেও ভবিষ্যৎ গাইডলাইন প্রদান করা হয়। সবশেষে শত শত সদস্য ও প্রজন্মদের অংশগ্রহণে পারিবারিক অনুষ্ঠানটি অবশ্য একটি সামাজিক অনুষ্ঠানে রূপ ধারণ করে। এতে করে ভবিষ্যতেও যেন এর ধারাবাহিকতা বজায় থাকে সেই ব্যাপারে আলোকপাত করা হয়।এছাড়াও অনুষ্ঠানের শেষ মুহূর্তে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অষ্টম প্রধানমন্ত্রী জনাব কাজী জাফর আহমেদ, কাজী জহিরুল কাইয়ুম, নবাব মোশাররফ হোসেন, খান বাহাদুর মুখলেসুর রহমান, খান বাহাদুর মুজিবুর রহমান, খান বাহাদুর অলিউর রহমান, ভাষা সৈনিক অলি আহাদ, ভাষা সৈনিক কাজী হাবিবুর রহমান এদের স্মৃতিচারণ করেও আলোচনাও দোয়ার আয়োজন করা হয়। পরিশেষেতারা জানান, অদূর ভবিষ্যতেও বাড়ির সকলের অংশগ্রহণে এমন সাংস্কৃতিক ও সামাজিক আয়োজন আরো সমৃদ্ধি ও অব্যাহত রাখার ব্যাপক পরিকল্পনা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *