মুবিনুল হুদা চৌধুরী সোহাইল.
কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশের এক সফল অভিযানে আন্তঃজেলা চোর চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের হেফাজত থেকে উদ্ধার করা হয়েছে চুরি হওয়া একটি ব্যাটারি চালিত মিনি টমটম।ঘটনার প্রেক্ষাপট পুলিশ সূত্রে জানা যায়, গত ১৩ মার্চ ২০২৬ তারিখ রাত আনুমানিক ১১:৩০ মিনিটে ঈদগাঁও বাসস্টেশনের দক্ষিণ পাশে চক্ষু হাসপাতালের সামনে থেকে আবু নাছির বাপ্পি নামের এক ব্যক্তির একটি সবুজ রঙের মিনি টমটম চুরি হয়। ভুক্তভোগী বিষয়টি তাৎক্ষণিকভাবে ঈদগাঁও থানাকে অবহিত করলে অভিযানে নামে পুলিশ।পুলিশি অভিযান ও গ্রেফতার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম শিফাতুল মাজদারের নির্দেশনায় থানা পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদ এবং তথ্য-প্রযুক্তির সহায়তায় ১৪ মার্চ রাতে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে চুরির সাথে জড়িত দুই যুবককে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন:মোঃ রায়হান (২০), পিতা- আলী আহম্মদ (দক্ষিণ মাইজপাড়া, ঈদগাঁও)। মোঃ ইমরান (২৩), পিতা- গিয়াস উদ্দীন (মাদ্রাসাপাড়া, ইসলামপুর)। উদ্ধারকৃত আলামত গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে আনুমানিক ১,৩০,০০০/- (এক লক্ষ ত্রিশ হাজার) টাকা মূল্যের একটি সবুজ রঙের পুরাতন মিনি টমটম উদ্ধার করা হয়। যার চেসিস নম্বর: XGDS2023102031। আইনি পদক্ষেপ এ বিষয়ে ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ এটিএম শিফাতুল মাজদার জানান: আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধি আইনের ৩৭৯/৪১১/৩৪ ধারায় মামলা (মামলা নং- ০৮, তারিখ: ১৪/০৩/২০২৬) রুজু করা হয়েছে। তাদের যথাযথ পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। জনস্বার্থে অপরাধ দমনে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”