ফাঁদে আটকা সুন্দরবনের বাঘ উদ্ধার

সুন্দরবনের শরকির খাল এলাকার গহিন বন থেকে হরিণ শিকারিদের ফাঁদে আটকা পড়া এক বাঘকে উদ্ধার করেছে বন বিভাগ। রবিবার বিকেল ৩টার দিকে ‘ট্রানকুইলাইজার গান’ ব্যবহার করে বাঘটি অচেতন করে ফাঁদ থেকে মুক্ত করা হয়। দুর্বল অবস্থায় থাকা বাঘটিকে স্যালাইন দেওয়া হয়েছে।বন বিভাগের কর্মকর্তারা দ্রুত জনতার ভিড় এড়িয়ে খুলনা বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেসকিউ সেন্টারে নিয়ে যাচ্ছেন। সেখান থেকে চিকিৎসা শেষে বাঘের পরবর্তী ব্যবস্থার সিদ্ধান্ত নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *