নড়াইলের নড়াগাতী থানায় মসজিদে চুরি

স্টাফ রিপোর্টার.

নামাজরত অবস্থায় তেলের বোতল উধাও!নড়াইল জেলার নড়াগাতী থানাধীন বাগুডাঙ্গা বাজার (স্কুল) সংলগ্ন পশ্চিম পাশের একটি মসজিদে চাঞ্চল্যকর চুরির ঘটনা ঘটেছে। আজ সন্ধ্যায় নামাজ চলাকালীন সময়েই এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে নিশ্চিত হওয়া গেছে।জানা যায়, এক মুসল্লি নামাজ আদায়ে ব্যস্ত থাকার সুযোগে দুর্বৃত্তরা তার ব্যবহৃত তেলের বোতল চুরি করে নিয়ে যায়। নামাজ শেষে বিষয়টি প্রকাশ পেলে মসজিদে উপস্থিত মুসল্লিদের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়ে।পবিত্র ইবাদতের স্থান মসজিদে এমন অনৈতিক কর্মকাণ্ডে স্থানীয়রা হতবাক। ধর্মীয় পরিবেশেও নিরাপত্তার অভাব নিয়ে প্রশ্ন তুলেছেন তারা।স্থানীয়দের দাবি, দ্রুত তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হোক এবং মসজিদ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হোক। ধর্মীয় স্থানের নিরাপত্তা নিশ্চিত করা এখন সময়ের দাবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *