বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মহান স্বাধীনতা দিবসের মাসে পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছিলো।সাতক্ষীরা জেলার বীরের সন্তানদের একত্রিত করে কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ও মহাসচিব সোলায়মান মিয়া ও শফিকুল ইসলাম বাবুর নেতৃত্বে কাজ করে চলেছেন সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ। সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সভাপতি এস এম শরিফুজ্জামান শরিফ ও সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমানের বলিষ্ঠ নেতৃত্বে এগিয়ে চলছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ সাতক্ষীরা জেলা কমিটি।সাতক্ষীরার অবহেলিত মুক্তিযোদ্ধা পরিবারের পাশে থেকে তাদের কাজ যেনো নিত্যনৈমিত্তিক ব্যাপার, কখনও বা বীর মুক্তিযোদ্ধাদের সুচিকিৎসার জন্য ছুটে চলেছেন জেলার বিভিন্ন হাসপাতালে, আবার কখনও বা বীর মুক্তিযোদ্ধা পরিবারের সুরক্ষার জন্য জেলার এ প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে চলেছেন সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের জেলার নেতৃবৃন্দের সাথে নিয়ে। বিশেষ করে সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সভাপতি এস এম শরিফুজ্জামান শরিফ যেনো বদ্ধপরিকর বীর মুক্তিযোদ্ধা পরিবারের সুরক্ষা বাস্তবায়নের।তার বলিষ্ঠ নেতৃত্বে গর্বিত সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের নেতৃবৃন্দ ও জেলার মুক্তিযোদ্ধা পরিবার।তারই ধারাবাহিকতায় গতকাল ১৫ ই মার্চ ২৫ রমজানে সাতক্ষীরা সদর উপজেলা সম্মেলন কক্ষে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।উক্ত ইফতার ও দোয়া মাহফিলে আমন্ত্রিত অতিথিগণ ছিলেন, জনাব,আরেফিন জুয়েল(জেলা পুলিশ সুপার) রহমতুল্লাহ পলাশ(সভাপতি,জেলা বিএনপি)আবু জাহিদ ডাবলু( সাধারণ সম্পাাদক, জেলা বিএনপি সাতক্ষীরা) মোঃ শহিদুল ইসলাম (জেলা কমান্ডার)অর্নব দত্ত(নির্বাহী অফিসার, সাতক্ষীরা সদর) মিজানুর রহমান(সদস্য সচিব,সাতক্ষীরা জেলা) সফিক আহমেদ( উপজেলা কমান্ডার) জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা বীর মুক্তিযোদ্ধা,বীর মুক্তিযোদ্ধারদের স্ত্রীগণ ও তাদের পরিবারের সদস্যগণ। উক্ত ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি এস এম শরিফুজ্জামান শরিফ এবং সঞ্চালনায় ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান।এছাড়াও আরোও উপস্থিত ছিলেন,মুক্তিযোদ্ধা সন্তান সংসদের জেলা সহসভাপতি নাজমুল হুুদা,সহসভাপতি, বিপ্লব কুমার দে,সাংগঠনিক সম্পাাদক শাহিনুর ইসলাম তুহিন,অর্থ সম্পাাদক আব্দুর রকিব ও প্রিন্ট ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও উপস্থিত থেকে ইফতার ও দোয়া মাহফিলকে প্রানবন্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *