
ফুলপুরে ৬০ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার।
মো: ফজলুল হক নয়ন
সাংবাদিক
ফুলপুর, ময়মনসিংহ।
১০/০৬/২০২৬.
ময়মনসিংহের ফুলপুরে অভিযান চালিয়ে ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৮ জুন গোপন সংবাদের ভিত্তিতে ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফিরোজ হোসেনের নেতৃত্বে বালিয়া ইউনিয়নের বেলটিয়া এলাকায় অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে মোঃ রাতুল আহসান (২১), পিতা-মোঃ দুলাল মিয়া, গ্রাম-বড়ইকান্দি পূর্বপাড়া, কাছ থেকে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সময়ে মোঃ আল মিজান (২২), পিতা-মৃত হযরত আলী, গ্রাম-বড়ইকান্দি পূর্বপাড়া, কাছ থেকে আরও ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মোট ৬০ পিস ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য ১৮ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় ফুলপুর থানায় নিয়মিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেপ্তারকৃত দুই আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরও জোরদার করা হবে।
উপজেলা প্রশাসন ফুলপুর ময়মনসিংহ
ফুলপুর থানা ময়মনসিংহ