
ফুলপুর উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের মোকামিয়া আমতলী এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি নুরুল আমিনের স্ত্রী (৩৫) বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
বুধবার (৩ জুন) দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। পরিবার ও স্থানীয়রা জানান, গৃহবধূ নিজ বাড়ির গোয়ালঘরে কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে গুরুতর আহত হন।
পরে তাকে দ্রুত ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
মো: ফজলুল হক নয়ন
সাংবাদিক
ফুলপুর, ময়মনসিংহ।
৩/৬/২০২৬