
মুন্সীগঞ্জের মিরকাদিম পৌরসভায় ২২টি পয়েন্টে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়…
মোহাম্মদ মনিরুজ্জামান
মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি…
মুক্তিযুদ্ধের চেতনা টিভি।
মুন্সীগঞ্জ, ৩০শে মে ২০২৬ইং (শনিবার):
মুন্সীগঞ্জ জেলার মিরকাদিম পৌরসভার ২২টি গুরুত্বপূর্ণ স্থানে একযোগে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। সড়ক, ড্রেন, জনসমাগমস্থলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা এ কর্মসূচির আওতায় পরিষ্কার করা হয়।
অভিযান পরিদর্শন করেন মুন্সীগঞ্জ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। এ সময় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার ও মিরকাদিম পৌরসভার প্রশাসক মো. মাসুদুর রহমানসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
পৌর এলাকার মোট ২২টি পয়েন্টে পরিচালিত এ বিশেষ কর্মসূচির মাধ্যমে সড়ক, ড্রেন ও জনসমাগমস্থলসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলো পরিষ্কার করা হয়।
পরিদর্শনকালে জেলা প্রশাসক পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং পৌর এলাকার পরিবেশ পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে নিয়মিতভাবে এ ধরনের কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত নগর পরিবেশ গড়ে তুলতে প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। জনসচেতনতা বৃদ্ধি এবং সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে একটি সুন্দর ও পরিচ্ছন্ন পৌরসভা গড়ে তোলা সম্ভব।
তিনি আরও বলেন, পরিবেশ সংরক্ষণ ও জনস্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমের কোনো বিকল্প নেই। তাই নিয়মিত বর্জ্য ব্যবস্থাপনা, ড্রেন পরিষ্কার এবং জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।