
নুরুজ্জামান, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি.
চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলায় কাজ করতে গিয়ে চাঁপাইনবাবগঞ্জের এক রাজমিস্ত্রি নিখোঁজ হয়েছেন। গত ২৪ তারিখ দুপুরের পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না বলে পরিবার নিশ্চিত করেছে।নিখোঁজ ব্যক্তির নাম মোঃ আফজাল হোসেন। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা এবং পেশায় রাজমিস্ত্রি। কাজের উদ্দেশ্যে তিনি হাটহাজারীতে গিয়েছিলেন বলে জানা যায়।পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি বাক প্রতিবন্ধী এবং মানসিক সমস্যায় ভুগছেন। নিখোঁজ হওয়ার পর থেকে তার মোবাইল ফোন বন্ধ রয়েছে এবং পরিবারের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ সম্ভব হয়নি।এ ঘটনায় স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজ করেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাননি। তারা আশঙ্কা প্রকাশ করে দ্রুত উদ্ধারে সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেছেন।নিখোঁজ ব্যক্তির সন্ধান পেলে নিচের নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে—📞 মোবাইল: ০১৭১৩৬১৫৮১৮📍 নিখোঁজ স্থান: হাটহাজারী, চট্টগ্রামকেউ তার সন্ধান পেলে নিকটস্থ থানায় অথবা সরাসরি পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হচ্ছে।