
মোঃ জাকির হোসেন.
মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার কোনাগাঁও গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোঃ ইউনুস মিয়া (মৃত)–এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।গত ২৩ মে ২০২৬ ইং তারিখে জানাজা শেষে স্থানীয় প্রশাসনের উপস্থিতিতে মরহুমকে শেষ বিদায় জানানো হয়। দাফন কার্যক্রমে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব বিপুল সিকদার এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ফরিদ উদ্দিন ভুইয়া। তাঁদের নেতৃত্বে মরহুমকে গার্ড অব অনার প্রদান করে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়।মরহুম মোঃ ইউনুস মিয়া বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয় মুক্তিযোদ্ধা পরিবার ও এলাকাবাসী তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।মরহুমের কন্যা ওলিদা সুলতানা রিপা, যিনি বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির প্রবাসী বিষয়ক সম্পাদক, তিনি পিতার মৃত্যুর সংবাদ নিশ্চিত করেন এবং রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।সংগঠনটির পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।