
মানিকগঞ্জ প্রতিনিধি,বীর মুক্তিযোদ্ধা মোঃআজহার হোসেন.
২১/০৫/২০২৬ বৃহস্পতিবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, মানিকগঞ্জ এর উদ্যোগে মাদকবিরোধী অভিযানে ২০০ গ্রাম গাঁজা সহ আটক, কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান মানিকগঞ্জ সদর উপজেলার বেউথা এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে দুই যুবককে দণ্ডিত করা হয়েছে। অভিযানের সময় প্রায় ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।দণ্ডপ্রাপ্তরা হলেন সদর উপজেলার বেউথা এলাকার মুসলেম হোসেনের ছেলে মো. রবিন হোসেন (২০) এবং মোশারফ হোসেনের ছেলে আ. মোতালেব (২০)। স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্তরা মাদক সেবন ও মাদকাসক্ত অবস্থায় সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি করছিল।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পৃথক দুটি মামলায় তাদেরকে দোষী সাব্যস্ত করে কারাদণ্ড এবং অর্থদণ্ড প্রদান করা হয়।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত এই ধরনের অভিযান চালানো হবে এবং মাদকের বিস্তার রোধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে।