
মোঃগোলজার হোসেন হীরা,বিশেষ প্রতিনিধি. সিরাজগঞ্জ শাহজাদপুরে ডাকাত দলের নামে উড়ো চিঠি ছড়িয়ে এলাকাবাসীর মাঝে আতঙ্ক সৃষ্টি করে এই ঘটনার প্রেক্ষিতে জননিরাপত্তা নিশ্চিত করতে শাহজাদপুর থানাধীন গাড়াদহ ইউনিয়নের অন্তর্গত টেকুয়াপাড়া গ্রাম পরিদর্শন করেন, সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মো: সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার) মহোদয়।পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় করেন এবং সকলকে সচেতন থাকার আহ্বান জানান। তিনি জানান, জেলা পুলিশ বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করছে এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ইতোমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন, রাত্রীকালীন টহল জোরদার, গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট স্থাপন এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। একইসাথে যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড কঠোরভাবে দমন করতে জেলা পুলিশ সর্বদা প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে। জেলা পুলিশের পক্ষ থেকে সকলকে সন্দেহজনক তথ্য দ্রুত নিকটস্থ থানা অথবা পুলিশ কন্ট্রোলরুম, সিরাজগঞ্জকে জানানোর অনুরোধ করা হচ্ছে।এ সময় সিরাজগঞ্জ জেলা পুলিশের সকল ঊর্দ্ধতন কর্মকর্তা, শাহজাদপুর সার্কেল অফিসার মোঃ হাফিজুর রহমান শাহজাদপুর থানা ভারপ্রাপ্ত ওসি মোঃ সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন। জনগণের নিরাপত্তাই জেলা পুলিশের সর্বোচ্চ অগ্রাধিকার।